টেকলাইফ

ফেসবুকের ক্রুটি দেখানোয় ২৪ লাখ টাকা পুরস্কার!

টেকলাইফ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি সমস্যা চিহ্নিত করে ৩১ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন ভারতের এক তরুণ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ টাকা।

জিতিয়া নামের ওই ভারতীয় আহমেদাবাদের একজন সিকিউরিটি রিসার্চার। তিনি বিশ্বের নামকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বাগ খুঁজে বের করেন।

ফেসবুকের এবারের বাগটি ছিল একটি সার্ভার সাইড রিকোয়েস্ট ফোরজরি। এটি তৈরি করতে বেশ কিছু কিছু পাবলিক এন্ডপয়েন্ট থেকে মাইক্রো স্ট্র্যাটেজি টুল ব্যবহার করা হয়েছিল। যা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডেটা কালেকশন এবং কনটেন্ট জেনারেশন করা হতো।

ফেসবুকের ডেটা অ্যানালিটিক্স পার্টনার মাইক্রো স্ট্র্যাটেজি নামের একটি প্রতিষ্ঠানের সিস্টেমে এই সমস্যাটি ছিল। তবে ফেসবুক এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছে।

জিতিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফেসবুকে আমি সব সময় কোন বাগ পেলে তা খুঁজে বের করতাম। কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এবং এতে রয়েছে সব থেকে ভালো সিকিউরিটি ফিচার।

পুরষ্কার জিতে স্বভাবতই দারুণ খুশি জিতিয়া!

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা