টেকলাইফ

করোনায় বিপুল সম্পদের মালিক হলেন যারা!

টেকলাইফ ডেস্ক:

বৈশ্বিক করোনা মহামারির কারণে পুরো পৃথিবী আজ থমকে গেছে। ভেঙে গেছে পূরো অর্থনীতির চাকা। করোনাভাইরাসের জেরে বিশ্বজুড়ে উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ হয়ে গেছে। একদিকে হাহাকার বঞ্চনা আর লাশের সারি। আবার এর উল্টো চিত্রও রয়েছে।

এর মধ্যেও কিছু সংখ্যক ব্যবসায়ীর জন্য এটি ছিল সময়ের সেরা সুযোগ। অর্থনৈতিক মন্দার মধ্যেও তাদের সম্পদ ফুলে ফেঁপে উঠেছে।

এদের সবাই প্রযুক্তি খাতের ব্যবসায়ী। চলুন এবছর আয়ে শীর্ষ ১৫ জন প্রযুক্তি ব্যবসায়ী সম্পর্কে আপনাদের জানিয়ে দেই:

০১. জেফ বেজস:
করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছেন অ্যামাজন সিইও। সম্পদ বেড়েছে ২৪.৮ বিলিয়ন। মূলত ঘরে বসে মানুষের কেনাকাটার প্রবণতা বাড়ায় তার ব্যবসায়িক লাভ হয়েছে।

০২. কলিন হুয়াং:
গ্রুপ বায়িং অ্যাপ পিনডুয়োডুয়ো সিইও তিনি। তার সম্পদ বেড়েছে ১৬.৪ বিলিয়ন।

০৩. এলেন মাস্ক:
টেসলার সিইও তিনি। ২০২০ সালে যার সম্পদ বেড়েছে ১৬.৪ বিলিয়ন।

০৪. স্টিভ বালমার:
অবাক করা বিষয় হলো মাইক্রোসফট এর সাবেক সিইও'র আয় বেড়েছে। এ বছর তার সম্পদ বেড়েছে ৯.৬ বিলিয়ন।

০৫. মার্ক জাকারবার্গ:
ফেসবুকের এই সহ-প্রতিষ্ঠাতা ও সিইওর এই বছর সম্পদ বেড়েছে ৯.২ বিলিয়ন মার্কিন ডলার।

০৬. এরিক ইয়ুন:
করোনাকালে ভিডিও কলিং সেবা জুম এর ব্যবহার বেড়েছে। তাই প্রতিষ্ঠানটির সিইও'র সম্পদ বেড়েছে ৬.৯ বিলিয়ন।

০৭. উইলিয়াম ডিং:
সিইও নেটএস। যার সম্পদ বেড়েছে ৬.৮ বিলিয়ন।

০৮. পনি মা:
তিনি টেনসেন্ট হোলিংস এর চেয়ারম্যান। যার সম্পদ এ বছর বেড়েছে ৫.৬ বিলিয়ন।

০৯. রিচার্ড লি:
সিইও জেডে ডটকম। এই বছর তার সম্পদ বেড়েছে ৫.২ ডলার।

১০. ল্যারি পেজ:
সহ-প্রতিষ্ঠাতা গুগল। যার সম্পদ বেড়েছে ৪ বিলিয়ন।

১১. সারগেই ব্রিন:
সহ-প্রতিষ্ঠাতা গুগল। যার সম্পদ এ বছর বেড়েছে ৩.৮ বিলিয়ন।

১২. স্টক ফারকুহার:
কো সিইও আটলাসিয়ান। যার সম্পদ বেড়েছে ৩.৩ বিলিয়ন।

১৩. মাইক ক্যানন-ব্রুকারস:
কো সিইও আটলাসিয়ান। ২০২০ সালে এসে তার সম্পদ বেড়েছে ৩.৩ বিলিয়ন।

১৪. টেকমিটসু টাকিজাকি:
প্রতিষ্ঠাতা কেয়েন্স। যার সম্পদ এই বছর বেড়েছে ৩.১ বিলিয়ন।

১৫. ট্রেভর মিলটন:
সিইও নিকোলা মোটর কোম্পানি। এই বছর যার সম্পদ বেড়েছে ৩.১ বিলিয়ন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা