টেকলাইফ

করোনা ঠেকাতে সিঙ্গাপুরের রাস্তায় যান্ত্রিক কুকুর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আঁচ লাগার পর বেশ কড়া অবস্থানে সিঙ্গাপুর। করোনা পরীক্ষা ও লকডাউন দিয়ে বিশ্বের দৃষ্টি কেড়েছে দেশটি। এবার সেই লকডাউন আরও সুষ্ঠু ও নিরাপদ রাখতে অভিনব প্রযুক্তি ব্যবহার করছে তারা।

বিশ্বের বিভিন্ন দেশের মতো সিঙ্গাপুরেও লকডাউনের মধ্যেও মানুষকে বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে। তাদের সতর্ক করার জন্য এবার পথেঘাটে স্বয়ংক্রিয় কুকুর বসিয়েছে সিঙ্গাপুর সরকার! কুকুরগুলি পথেঘাটে বা পার্কে মানুষ দেখলেই সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছে।
সিঙ্গাপুরের রাস্তায়, পার্কে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই চার পেয়ে যন্ত্র, অবিকল কুকুরেরই মতো। মানুষকে পার্কে দেখলেই বলে ওঠে 'আপনার নিজের সুরক্ষার জন্য এবং আপনার চারপাশের লোকদের জন্য, দয়া করে কমপক্ষে এক মিটার দূরে দাঁড়িয়ে যান। ধন্যবাদ।'

কুকুরের মতো দেখতে এই বিশেষ রোবটটির পোশাকি নাম স্পট। সিঙ্গাপুরে লকডাউন ভাঙার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে জরুরি অবস্থার জন্য মানুষের বাইরে যাওয়ার নির্দেশ আছে। এমনকি শরীরচর্চার জন্য পার্কে যাওয়ারও অনুমতি আছে। তবে সবকিছুই একা করতে হবে। আর সেই কাজেরই তদারকিতে নিযুক্ত এই রোবট কুকুরের দল।

শুধু সামাজিক বার্তা দিয়েই তাদের কাজ শেষ হচ্ছে না। তাদের শরীরে থাকা বিশেষ ক্যামেরার মাধ্যমে ছবিও তুলছে তারা।

তাছাড়া বিশেষ পদ্ধতিতে প্রশাসনকে জানিয়ে দিচ্ছে, সেই অঞ্চলে কতজন লোকের জমায়েত হয়েছে।

এই কর্মসূচী সফল বলে জানিয়েছে সে দেশের প্রশাসন। তারা আরও কিছু রোবট কুকুর শহরে মোতায়েন করার ভাবনায় আছে। এমনকি এদের দিয়ে হাসপাতালে ওষুধ পরিবহণের কাজ করানো যায় কিনা, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা