টেকলাইফ

ফেসবুক এখন মেটা

নিজস্ব প্রতিবেদক: নাম পরিবর্তন করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। নতুন নাম দেয়া হয়েছে ‘মেটা’। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমের মার্ক জুকারবাগ এই নাম ঘোষণা করেন।

মার্ক জুকারবাগ নাম পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, এখন থেকে আমরা 'মেটাভার্স' নিয়ে সামনে এগিয়ে যাবো। ফেসবুক নিয়ে নয়।

তিনি আরও বলেন, এই মুহুর্তে আমাদের সকল ব্র্যান্ড শুধুমাত্র একটি পণ্যের(ফেসবুক) সঙ্গেই যুক্ত যার মাধ্যমে সবকিছুকে উপস্থাপণ করা সম্ভব হচ্ছে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হয়েছে। সেই সঙ্গে পরিবর্তন আনতে হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে আমাদের একটি মেটাভার্স কোম্পানি হিসেবেই পরিচিত হবো। আমরা আসলেই যা তৈরি করতে চেয়েছি আমাদের কাজের মাধ্যমে এইবার তার প্রকাশ পাবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্রান্ডিং করতে চেয়েছিলেন মার্ক জুকারবার্গ।

যেখানে ফেসবুক শুধুমাত্র আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। এবার সেই রাস্তায় হাঁটতেই ফেসবুকের নাম পরিবর্তন করলেন জুকারবার্গ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এখন সংস্থা এমন একটি মেটাভার্স তৈরি করতে চলেছে, যেটি একটা ভার্চুয়াল পৃথিবীর মতো হবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ফেসবুকের পুরনো প্রতীক চিহ্নও বদলে ফেলা হয়েছে। আগের লাইক চিহ্ন বদলে নতুন প্রতীক আনা হয়েছে। এরই কধ্যে ক্যালিফোর্নিয়ায় মেনলো পার্ক হেড-কোয়ার্টারে নতুন প্রতীক চিহ্ন বসানো হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা