টুইটার
টেকলাইফ

টুইটার ব্যবহারে সতর্কবার্তা

সান নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে এখন থেকে কোনো ব্যবহারকারী বিদ্বেষপূর্ণ বা হিংসাত্মক মন্তব্য করলেই সংস্থাটির পক্ষ থেকে আগাম সতর্ক করে দেয়া হবে মন্তব্যকারীকে।

এজন্য নতুন এক ফিচার আনছে টুইটার। নিজেদের প্লাটফর্মে হ্যারাসমেন্ট এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে প্রতিটি ব্যবহারকারী সুরক্ষিত করতেই এ উদ্যোগ নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন ফোনে এখনো পরীক্ষাধীন রয়েছে। নতুন ফিচারটি কীভাবে কাজ করবে, তা টুইটারের পক্ষ থেকে একটি ইমেজ শেয়ার করে জানানো হয়েছে। বর্তমানে কোনো কোনো টুইটে অবিরত ফিরতি বার্তা আসতে থাকে, রেগুলার টুইট অ্যাকশন বারের মাধ্যমে।

এ ছাড়াও সেখানে রিপ্লাই, রিটুইট, লাইক এবং শেয়ার অপশনের বাটনও থাকে। এর ফলে যে কোনো টুইটেই কমেন্ট করা যায় বা সেটি রিটুইট করা যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে কেউ কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করলে সেটি আর দেখা যাবে না।

টুইটারের পক্ষ থেকে সেটি ডিলিট করে দেয়া হবে এবং যে ব্যবহারকারী সেই মন্তব্যটি করেছে, তাকেও সতর্ক করা হবে।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে টুইটের বিষয় অনুসারে সেটা বিবেচনা করা হতে পারে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা