টেকলাইফ

৪৮ ঘন্টায় বন্ধ ৮২ হাজার অনিবন্ধিত হ্যান্ডসেট 

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এসব হ্যান্ডসেট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধিত না থাকায় এ ব্যবস্থা নেয়। এর ফলে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৮১ হাজার ৮৬৮টি অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটকে নেটওয়ার্কে যুক্ত হতে দেওয়া হয়নি।

বিটিআরসি জানায়, যারা অনিবন্ধিত হ্যান্ডসেট চালুর চেষ্টা করছেন তারা বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইটে (neir.btrc.gov.bd) নিবন্ধনের জন্যে ১২ ঘণ্টা সময় পাচ্ছেন। হ্যান্ডসেট নিবন্ধন করতে ফোনের বিক্রয় রসিদ ও ব্যবহারকারীর পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে।

কোনো ব্যক্তি দেশের বাইরে থেকে শুল্কমুক্ত ২টিসহ মোট আটটি মোবাইল আনার অনুমতি রয়েছে। মোবাইলের মালিকরা KYD (স্পেস) ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠিয়ে দিলেই মোবাইলটি নিবন্ধিত কিনা জানা যাবে। ইএমআই নম্বরটি বক্সে লেখা থাকে অথবা *#06# ডায়াল করেও জানা যাবে।

এছাড়া এই দুইদিনে ১ লাখ ৪৫ হাজার হ্যান্ডসেট প্রথমবারের মতো নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে বলেও জানায় বিটিআরসি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা