ছবি: সংগৃহীত
টেকলাইফ

আবারও শীর্ষ ধনী এলন মাস্ক

সান নিউজ ডেস্ক: ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে হটিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন টেসলা ও স্পেস-এক্সের মালিক এলন মাস্ক।

তার মোট সম্পদের পরিমাণ ২০০ দশমিক নয় বিলিয়ন বা ২০ হাজার নয়শ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। এর আগে গত জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য শীর্ষ ধনীর মুকুট এলন মাস্কের দখলে যায়।

গত সোমবার পুঁজিবাজারে টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় মাস্ক ধনীর তালিকায় শীর্ষে উঠে আসেন। দ্বিতীয় অবস্থানে নেমে যান বেজোস, যিনি ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ১৯ হাজার ২৫০ কোটি ডলার।

এলন মাস্ক শীর্ষ ধনীর মুকুট অর্জনে এক সময় সপ্তাহে সাত দিন হাড়ভাঙা পরিশ্রম করেছেন। তাকে ঘুমাতে হতো ফ্লোরে, বিছানা ব্যবহার করতে পারতেন না। মাস্কের জীবনের প্রথম প্রজেক্ট 'জিপ২' নামক এক সফটওয়্যার সংস্থা। এর কাজ ছিলো এক অনলাইন প্ল্যাটফরম তৈরি করা যা থেকে লাভ হতো খবরের কাগজ প্রকাশ সংস্থার।

জিপ২ প্রতিষ্ঠিত ১৯৯৫ সালে এবং ১৯৯৯ সালে তা কিনে নেয় কমপ্যাক কম্পিউটার্স সংস্থা। এই চার বছর ছিল বিশ্বের শীর্ষ এ ধনীর ব্যক্তির পরিশ্রমের সময়।

টেসলার শেয়ারের দাম বেড়েছে নয় গুণ। গত বছরের জুলাইয়ে বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনী হন মাস্ক। এরপর তিনি বিল গেটসকে ছাড়িয়ে ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি।

গত বছর তিনি যে সম্পদ অর্জন করেছেন, তা মাইক্রোসফটের মালিকের ১৩ হাজার ২০০ কোটি ডলারের সম্পদের চেয়েও বেশি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা