টেকলাইফ

জিমেইলে আসছে নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: নতুন সার্চ ফিল্টার ফিচার গুগল জিমেইলের জন্য নিয়ে আসছে। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, জিমেইলে আসা ই-মেইল থেকে প্রয়োজনীয় মেইল খুঁজে পেতে এই নতুন ফিচার বিশেষ সহায়তা করবে। যার ফলে ব্যবহারকারীরা খুব কম সময়েই তাদের প্রয়োজনীয় ই-মেইল খুঁজে বের করতে পারবেন।

নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই দরকারি ই-মেইল খুঁজে পাওয়া সম্ভব। যার ফলে অনেক পুরনো ই-মেইলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে।

ম্যাসেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গুগল তার ওয়ার্কস্পেস ফোরামে অফিসিয়াল পোস্ট করে জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচার সম্পর্কে জানিয়েছে। এখানে ফ্রম (From), সেন্ট টু (Sent To), ডেট (Date), অ্যাটাচমেন্ট (Attachment) অপশনের সুবিধা পাওয়া যাবে। এই সব অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইনবক্সের (Inbox) যে কোনও ই-মেইল সহজেই খুঁজে পাবেন।

এই সপ্তাহ থেকেই, জিমেইল অ্যাপ আপডেট করলেই ব্যবহারকারীরা নতুন এই ফিচারের সুবিধা পাবেন। জিমেইল জানিয়েছে, যে সকল ব্যবহারকারীরা আপডেট করার পরেও এই নতুন সার্চ ফিল্টার ফিচারের সুবিধা পাবেন না তাদের ক্ষেত্রে অক্টোবরের শেষ থেকেই এটি চালু করা হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা