চ্যাট
টেকলাইফ

অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট

সান নিউজ ডেস্কঃ শেষ কখন অনলাইনে ছিলেন সেটা লুকিয়ে রাখার উপায় এখন অনেকেই জানেন না। তাই অনলাইনে থেকেও অন্যের চোখ এড়ানোর সুবিধা চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ।

অনলাইনে থেকেও অফলাইন মুডের জন্য প্রথমত হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। তা হলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে মোবাইল ফোনের উপরের স্ক্রিনেই তা দেখা যাবে। সেখান থেকেই চ্যাট করা যায়। এই অপশনেও যদি কারও অসুবিধা থাকে সেক্ষেত্রেও অন্য উপায় রয়েছে।

গুগল প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’ অ্যাপটি ইনস্টল করে সেই সুবিধা পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে কথা বললে অনলাইন দেখাবে না।

এছাড়াও কোনো মেসেজের উত্তর যদি অনলাইন না দেখিয়ে দিতে চান তা হলে ওই মেসেজটি আসার পর প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর দিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিতে হবে। তা হলে আপনার মেসেজ ঠিক জায়গায় পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা