ফাইল ফটো
টেকলাইফ

অনলাইন বন্ধের প্রক্রিয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেও স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনিবন্ধিত পোর্টালের তালিকা না পাওয়ায় বন্ধ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বন্ধ প্রক্রিয়াটি শুরু করা হয়। বিকেল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দেশের বেশ কিছু নিউজ পোর্টাল বন্ধ দেখাচ্ছিল। নিবন্ধিত হওয়ার পরও বিডিনিউজ দেড় ঘণ্টা বন্ধ ছিল।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে অনিবন্ধিত পোর্টালের কাছে তালিকা চাওয়া হয়। কিন্তু সময়মতো তালিকা পাওয়া যায়নি।

মোস্তাফা জব্বার বলেন, বন্ধ হয়ে যাওয়া পোর্টালগুলো খুলে দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় আগামী তিনদিনের মধ্যে তালিকা দেওয়ার কথা বলেছে। তালিকা পেলেই পুনরায় বন্ধের প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি।

১৪ সেপ্টেম্বর হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশে মঙ্গলবার দুপুর থেকে নিজস্ব তালিকা ধরে সাইট বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা