আইফোন-১৩
টেকলাইফ
আইফোন-১৩

৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স 

সান নিউজ ডেস্ক: অবশেষে মোড়ক উন্মোচন হল বহুল প্রত্যাশিত আইফোন ১৩। উচ্চমানের পারফরম্যান্স সমৃদ্ধ এই আইফোন বুধবার (১৫ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে লঞ্চিং হয়।

আইফোন ১৩-এর ডিজাইনে খুব বেশি চমক না থাকলেও পারফরম্যান্স দেবে সর্বোচ্চমানের। পাঁচটি কালারে মিলবে এ আইফোন। গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

নতুন আইফোন দেখতে অনেকটা আইফোন ১২ মডেলের মতোই। তবে আগের মডেলগুলোর থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স দেবে এবারের অ্যাপলের নতুন চিপ।

অ্যাপেল জানিয়েছে, আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেম্যাটিক মোড। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোনে বেশ সুবিধা দেবে বলে জানানো হয়েছে।

এছাড়া নতুন আইফোনগুলো চলবে অ্যাপলের তৈরি এ১৫ বায়োনিক প্রসেসরে। যা আগের চেয়ে দ্রুতগতির। অপরদিকে স্টোরেজ ৫০০ জিবি। সর্বনিম্ন ৬৪ জিবির বদলে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

ডিসপ্লেতেও আনা হয়েছে বেশ পরিবর্তন। যা প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল। আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির ডিসপ্লের আকার যথাক্রমে ৬ দশমিক ১ এবং ৫ দশমিক ৪ ইঞ্চি।

অপরদিকে পুরোনো সিরিজের থেকে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

এই সিরিজের রয়েছে কয়েকটি মডেল। যেমন- আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

অ্যাপল হাব’ ব্লগের তথ্যানুযায়ী আইফোন ১৩-র দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৮ হাজার টাকা। তবে এটি বাংলাদেশে আসলে তার দাম আরও বাড়তে পারে। এছাড়া মডেল ভেদে পরিবর্তন হবে দামের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা