টেকলাইফ

নতুন সুবিধা নিয়ে এলো গুগল

সান নিউজ ডেস্ক: গুগল গ্রাহকদের নতুনত্বের স্বাদ দিতে নতুন নতুন নানা সুবিধা নিয়ে আসে। সম্প্রতি এক ব্লগ পোস্টে ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে গুগল।

ইন্টারনেট কানেকশন না থাকলেও ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে গুগল ড্রাইভে ঢুকে যাবতীয় তথ্য দেখা যাবে। ড্রাইভে রাখা ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস এখন অফলাইনেই দেখার সুযোগ করে দিচ্ছে তারা।

প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত ডকুমেন্টস, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ এবং পছন্দের ছবি আমরা গুগ‌ল ড্রাইভেই সংরক্ষণ করে রাখি। যাতে দরকারের সময়ে তা ঝটপট দেখে নেওয়া যায়। তবে ইন্টারনেট কানেকশন না হলে এসব ডকুমেন্টস দেখা যায় না। অনেক সময়ে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের অভাবে আমাদের এ সমস্যায় পড়তে হয়।

এই সমস্যার সমাধান গুগ‌ল। গুগ‌ল জানায়, এখন থেকে অফলাইনেই গুগ‌ল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের ডকুমেন্টস।

গুগ‌ল আরও জানিয়েছে, ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই এই সুবিধা পাওয়া যাবে না। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় গুগ‌ল ড্রাইভে ডিজিটাল ডকুমেন্টস দেখতে গেলে সংশ্লিষ্ট ডকুমেন্টসে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করে চালু করতে হবে। তাহলে ওই ডকুমেন্টসটি অফলাইনে গুগল ড্রাইভ থেকে সরাসরি কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই দেখা যাবে। ফলে এ ধরনের সমস্যা অনেকটা মোকাবিলা করা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা