টেকলাইফ

‘সোশ্যাল মিডিয়ায় হেনস্তা হলে বিটিআরসি’কে জানান’

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকারের অভিযোগ পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কনটেন্ট অপসারণের অনুরোধ করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান বলছে শ্যাম সুন্দর শিকদার।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বক্তব্য দেন।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তির আপত্তিকর ছবি বা ভিডিও ছড়ানোর ঘটনা দেশে ক্রমেই বাড়ছে। এ ছাড়া ঘটছে ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিদ্বেষমূলক প্রচারণার ঘটনা৷ অভিযোগগুলোর অধিকাংশই সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুককেন্দ্রিক’

বিটিআরসির চেয়ারম্যান বলেন, অনেক নারী, তরুণীরা বিভিন্নভাবে বিব্রবতকর অবস্থায় পড়ছেন। আমরা তাদের পরামর্শ দেই থানায় জিডি করে কপিটা আমাদের কাছে দেন। ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কাছে অভিযোগ করলেও আমরা পাই। আবার সরাসরি আমরা কাজ করি। হটলাইন, ই-মেইলে, বিটিআরসির চেয়ারম্যানের ফেসবুকে দিতে পারেন।

তিনি জানান, গত এক বছরে আপত্তিকর ১৮ হাজার ৮৩৬টি ফেসবুক লিংক, ৪৩১টি ইউটিউব লিংক ও এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক বন্ধে সংশ্লিষ্ট মাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্সের মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ২২ হাজারের বেশি পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা