টেকলাইফ

আফগানদের সুরক্ষায় অ্যাকাউন্ট ‘রিসেট’ করছে ক্লাবহাউস

সান নিউজ ডেস্ক: আফগানদের সুরক্ষায় ব্যবস্থা নিয়েছে অডিও চ্যাটিং অ্যাপ ক্লাবহাউস। আফগান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সব ব্যক্তিগত তথ্য সরিয়ে দিয়েছে সেবাটি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, কাজটি করতে দেশটির হাজার হাজার ব্যবহারকারীর বায়ো এবং ছবি ‘রিসেট’ করতে হয়েছে ক্লাবহাউসকে। শুধু ব্যক্তিগত তথ্য মুছে দেওয়াই নয়, অ্যাকাউন্টগুলোকে সার্চে সহজে খুঁজে পাওয়াও কঠিন করে দিয়েছে সেবাটি।

ক্লাবহাউসের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের এ পদক্ষেপে ব্যবহারকারীর অনুসারীদের উপর কোনো প্রভাব পড়বে না। ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টে এ পরিবর্তন সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।

তালেবানরা আফগানিস্তানে যোদ্ধাদের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নিজ নিজ অ্যাকাউন্ট এবং মোবাইল থেকে ছবি মুছে দেওয়া শুরু করেছেন। যোদ্ধাদের রোষানলে পড়ার ভয়েই তারা এমনটি করছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মানবাধিকার বা সুরক্ষার প্রয়োজনে ছদ্মনামের ব্যবহারে যে ক্লাবহাউসের সম্মতি রয়েছে, তা-ও আফগান ব্যবহারকারীদের মনে করিয়ে দিচ্ছে সেবাটি।

সাম্প্রতিক সময়ে অন্যান্য সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানও আফগানদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যেমন, ফেইসবুক আফগান ব্যবহারকারীদের জন্য ‘ওয়ান-ক্লিক টুল’ নিয়ে এসেছে। ওই টুলের মাধ্যমে এক ক্লিকেই নিজ প্রোফাইল ‘লক’ করে নেওয়া যাবে।

এ প্রসঙ্গে ফেইসবুকের সুরক্ষা নীতি প্রধান নাথানিয়েল গ্লেশিয়ার জানিয়েছেন, প্রোফাইল লক থাকা অবস্থায় বন্ধু তালিকার বাইরের কেউ তাদের টাইমলাইনে থাকা পোস্ট দেখতে পারবেন না এবং প্রোফাইলের ছবি ডাউনলোড করতে ও শেয়ার করতে পারবেন না।

বর্তমানে আফগানিস্তান পরিস্থিতিতে যোদ্ধাদের অ্যাকাউন্ট নিয়ে চাপের মুখে রয়েছে ফেইসবুক, টুইটার এবং ইউটিউবের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিজনেস ইনসাইডার বলছে, প্রতিষ্ঠানগুলোকে আগামীতে যোদ্ধাদেরকে অফিশিয়াল অ্যাকাউন্ট প্রবেশাধিকার দিতে বলা হতে পারে।

গত সোমবার ফেইসবুক নিশ্চিত করেছে, তারা যোদ্ধাদের উগ্রপন্থী দল হিসেবেই বিবেচনা করে। ফলে যোদ্ধা এবং যোদ্ধাদের সমর্থিত কন্টেন্ট তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা