টেকলাইফ

গ্রামের মানুষরা পাবে ৫জি সুবিধা!

নিজস্ব প্রতিবেদক: গ্রামাঞ্চলের মানুষকে ৪জি প্রযুক্তির আধুনিক টেলিযোগাযোগ সেবা সুলভ মূল্যে দেওয়ার লক্ষ্যে নেটওয়ার্কের মান উন্নয়ন এবং ৫জি প্রযুক্তির সেবা দেওয়ার প্রস্তুতি হিসেবে বিদ্যমান কোর ও ট্রান্সমিশন নেটওয়ার্কের আধুনিকায়ন করবে সরকার।

এ লক্ষ‌্যে সরকার ২ হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকার ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

প্রকল্পের কার্যপত্র থেকে জানা গেছে, প্রকল্পটি সমগ্র বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ২ হাজার ১৪৪ কোটি ৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ৬০ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ হচ্ছে:

(ক) নতুন ৩ হাজারটি বিটিএস সাইট তৈরি (রুম, টাওয়ার, লক ইত্যাদি)। নিজস্ব ৫০০ সাইট এবং টাওয়ার শেয়ারিং-২৫০০ সাইট।


(খ) গ্রাহকসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যমান ২ হাজারটি ৩জি/৪জি মোবাইল বিটিএস সাইটের যন্ত্রপাতির ধারণক্ষমতা বৃদ্ধি।

(গ) বিদ্যমান ২০০টি মোবাইল বিটিএস প্রতিস্থাপনের মাধ্যমে সাইটগুলোর আধুনিকায়ন।

(ঘ) বিদ্যমান ১ হাজারটি ২জি/৩জি মোবাইল বিটিএস সাইটে ৪জি বিটিএস সংযোজন।

(ঙ) ফিক্সড ওয়‌্যারলেস অ‌্যাকসেস (এফডব্লিউএ) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ৫ হাজারটি এফডব্লিউএ ডিভাইস স্থাপন।

(চ) আইপি লংহল (জিবিপিএস ক্ষমতাসম্পন্ন) মাইক্রোওয়েভ লিংক স্থাপন।

(ছ) শর্টহল মাইক্রোওয়েভ লিংক স্থাপন।

(জ) কোর নেটওয়ার্ক সম্প্রসারণ (আইএমএস/ভয়েস ওভার এলটিই)।

(ঝ) কোর আইপি ব্যাকবোন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং

(ঞ) চার্জিং, বিলিং, ভ্যালু এডেড সার্ভিস ও অন্যান্য সাবসিস্টেম সম্প্রসারণ।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ বলেছেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রামাঞ্চলের মানুষকে ৪জি প্রযুক্তির আধুনিক টেলিযোগাযোগ সেবার পাশাপাশি ৫জি প্রযুক্তির সেবা দেওয়া সম্ভব হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা