টেকলাইফ
তালেবান নিয়ে পোস্ট 

হারাতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তালেবানের পক্ষে করা সব পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এই কাজের জন্য আফগানিস্তানের কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে একটি টিমও গঠন করা হয়েছে।

এতদিন নিজেদের প্রচার ও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ব্যবহার করত তালেবানরা। কিন্তু কাবুল পতনের পর আর সেই সুবিধা দিতে রাজি নয় ফেসবুক।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন আইনে তালেবানকে জঙ্গি সংগঠন হিসেবে বিচার করা হয়। নীতিমালা অনুযায়ী আমরা তাদের সেবা দেওয়া বন্ধ করছি। তালেবানদের সব অ্যাকাউন্ট ও পোস্ট ব্যান করা হচ্ছে।

ফেসবুক বলছে, যে সকল প্রোফাইল থেকে তালেবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। এখন পর্যন্ত ফেসবুকে তালেবানদের সমর্থনে যেসব পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে। নতুন করে পোস্ট করা হলে, সেগুলোও নজরদারিতে আনা হবে।

ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকেও তালেবানদের নিষিদ্ধ করা হচ্ছে। তবে তালেবান প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি টুইটার।

সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বলছে, তারা এখনও আফগানিস্তানে জাতীয় সরকারের স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং এর জন্য তারা ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তৃত্ব’ অর্থাৎ তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে কিনা— সেটি অনুসরণ করছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা