টেকলাইফ

ফেসবুক-ইন্সটার ৩০০ অ্যাকাউন্ট বন্ধ

সান নিউজ ডেস্ক : ভুয়া খবর ছড়ানোর কারণে প্রায় ৩০০ অ্যাকাউন্ট বন্ধ করলো মার্ক জুকারবার্গের সংস্থা। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের কোভিড ভ্যাকসিন নিলে মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম রাশিয়া থেকে ছড়ানো এই ভুয়া খবর সবচেয়ে বেশি ভাইরাল হয় ভারত, লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

গত বছর ডিসেম্বরের দিকে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করা হয়েছিলো। যেখানে লেখা ছিলো, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেই মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবে। গত মে মাসে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এসব পোস্ট। প্রশ্ন ওঠে, কতখানি সুরক্ষিত ফাইজার টিকা?

ফেসবুকের তরফে বলা হয়, “আমরা ফেসবুক থেকে এরকম ৬৫টা অ্যাকাউন্ট আর ২৪৩টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছি। কারণ, এই ধরনের পোস্ট আমাদের পলিসি বিরুদ্ধ।”

ভুয়া খবর বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুয়া খবর ছড়িয়েছে, এমন বহু অ্যাকাউন্টের পোস্ট আগেও অনেকবার মুছে ফেলা হয়েছে। এছাড়া গুজব আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা