টেকলাইফ

বিপাকে পড়তে যাচ্ছেন গুগলের কর্মীরা

সান নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকেই বিখ্যাত টেক জায়ান্ট গুগল তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ করে দেয়। কিন্তু যারা সে সময় বাসা থেকে কাজ করেছেন তারা যেন এখন অনেকটাই বিপাকে পড়তে যাচ্ছেন। তাদের বেতন কমানো হবে বলে ঘোষণা দিয়েছে গুগল।

গুগলে যারা কর্মরত আছেন তাদের বেতন নির্ধারণ করতে একটি বিশেষ ক্যালকুলেটর তৈরি করেছে সংস্থা। এর মাধ্যমে একজন কর্মী অফিস থেকে কত দূরে থাকেন, সেখানকার জীবন ধারণের খরচ কত, এসব কিছু হিসাব করে নতুন বেতন নির্ধারণ করা হবে।

এ ছাড়া সিলিকন ভ্যালির একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থা তাদের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার। এই দুই সংস্থার যেসব কর্মী বাসা থেকে কাজ করার জন্য অপেক্ষাকৃত কম খরচ হয়, এমন জায়গায় গেছেন তাদেরই মূলত বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব সংস্থাকে অনুসরণ করে রেডিট বা জিলো-র মতো ছোট তথ্যপ্রযুক্তি সংস্থাও এই পথে হাঁটা শুরু করেছে। তবে এর মধ্যে সবচেয়ে অভিনব উপায় বের করেছে গুগল। তাদের কর্মীদের বেতন কমানোর জন্য বিশেষ ক্যালকুলেটর তৈরি করেছেন তারা।

গুগলের মুখপাত্র বলেন, ‘আমাদের সংস্থার বেতনের প্যাকেজ সবসময় কর্মীর বাসস্থান কোথায়, তার ওপর নির্ভর করে তৈরি হয়েছে। যেখানে কর্মীর বাড়ি, আমরা সবসময় সেই অঞ্চলের মধ্যে সেরা বেতনই কর্মীকে দিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, শহর ও প্রদেশভেদে বেতন পাল্টেছে আগেও, এখনও পাল্টাবে। এমন সিদ্ধান্তে এ সংস্থার অনেকেই খুশি নন। এ কারণে তারা করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে অফিসে এসে কাজ করবেন বলে জানিয়েছেন অনেকেই।

পরিচয় গোপন রাখার শর্তে গুগলের এক কর্মী বলেন, ‘আমার সম্প্রতি পদোন্নতি হয়েছে। কিন্তু বেতন কমলে আবার আমাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে। আর সেটি আমি চাই না। তাই ঝুঁকি নিয়ে হলেও যাতায়াত করছি।’

এদিকে, বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা বহুজাতিক টেকজায়ান্ট গুগল প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মূল্য সংযোজন কর (ভ্যাট) জমা দিয়েছে। ঢাকা দক্ষিণ কমিশনারেটে মে এবং জুন মাসের ব্যবসার ওপর যথাক্রমে ৫৫ লাখ ৭৭ হাজার এবং ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি।

দুইমাসের মোট ২ কোটি ২৯লাখ ৫৪ হাজার টাকা গুগল তাদের সিঙ্গাপুরে থাকা আঞ্চলিক অফিস থেকে বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এনএ’র মাধ্যমে জমা দিয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা