টেকলাইফ

শীর্ষ তিন কোম্পানির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। স্থানীয় সময় বুধবার মিয়ামির একটি আদালতে মামলা করেন তিনি। খবর রয়টার্সের।

ওই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প আলাদা আলাদা মামলা করেছেন। এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ফলে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ, টুইটারের জ্যাক ডোর্সে ও গুগলের সুন্দর পিচাই অভিযোগের আওতায় পড়েছেন।

এই মামলায় ট্রাম্প হেরে যেতে পারেন বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। তবে মামলার বিষয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প বুধবার নিউ জার্সি থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, তার অ্যাকাউন্টগুলো সচল করে দেয়া উচিত।

গত জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেয়।

ওই হামলার ঘটনা ট্রাম্পের সমর্থনে ঘটেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই জনগণের নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

এসব যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট বাতিলের পর একটি নতুন ‘যোগাযোগের' ওয়েবসাইটের যাত্রা শুরু করেন ট্রাম্প। ওই ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বক্তব্য প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু চালু হওয়ার মাস খানেকের মাথায় সেটাও বন্ধ হয়ে যায়।

ট্রাম্পের দাবি এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অন্যায়ভাবে তার ও অন্যান্য রক্ষণশীলদের বক্তব্য প্রকাশিত হওয়ার আগেই পরীক্ষা ও নজরদারি করেছে। তিনি এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

এর আগে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পকে যদি ফেসবুকে ফিরে আসার অনুমতি দেয়া হয় তাহলে তার অ্যাকাউন্ট সচল হতে সাতদিন সময় লাগবে। অপরদিকে ইউটিউব জানিয়েছে, বাস্তবে যখন সহিংসতার আশঙ্কা কমে আসবে তখন ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা