টেকলাইফ

বাজারে এসেছে 'নকিয়া জি ২০'

সান নিউজ ডেস্ক : বাজারে এসেছে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন ফোন 'নকিয়া জি ২০'। ফোনটি এক চার্জে টানা তিন দিন চলবে বলে দাবি করেছে নকিয়া।

ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এর সাথে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার। ফলে খুব দ্রুত সময়ে ফুলচার্জ হবে ফোনটি।

নকিয়া জি ২০ মডেলে থাকছে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেটের সাথে থাকছে তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা। থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। ৬.৫ ইঞ্চি ডিসপ্লের নকিয়া জি ২০ গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওয়া যাবে।

এতে থাকবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

ভারতে নকিয়া জি ২০ মডেলের দাম রাখা হচ্ছে ১২ হাজার ৯৯৯ রুপি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা