টেকলাইফ

বন্ধ হচ্ছে টিকটক!

নিজস্ব প্রতিবেদক : বন্ধ হচ্ছে টিকটক ভিডিও। সরকারে এমন আলোচনা হচ্ছে বলে ঈঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বুধবার (২৩ জুন) দুপুরে কারা অধিদফতরে কারাবন্দি পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঈঙ্গিত দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে বিপথগামী না করতে ভিডিও অ্যাপ টিকটক বন্ধে আলোচনা চলছে। উঠতি বয়সী তরুণ-তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এরপরই চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এর ফাঁদে ফেলে নারী পাচার করে- এমন একটি সংঘবদ্ধ চক্রের খোঁজ পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতে এই চক্রের অনেক সদস্য গ্রেফতার হয়েছে। যার মধ্যে নারীও আছেন। নারী নির্যাতন ও পাচার রোধে এই চীনা অ্যাপটি সরকার বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

শুধু ভারত নয়, মালয়েশিয়া ও দুবাইয়েও নারী পাচারের তথ্য মিলেছে। এতে করে মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশন গত ১৯ জুন টিকটক ছাড়াও, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম, লাইকি এবং এ ধরনের অ্যাপগুলো বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠায়।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশ প্রধানকে ই-মেইলযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, পাবজি এবং ফ্রি ফায়ারের মত গেমে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এর ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। এসব গেমস যুব সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে টিকটক, লাইকি অ্যাপস ব্যবহার করে দেশের শিশু কিশোর এবং যুব সমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সারাদেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। টিকটক অনুসারীরা বিভিন্ন গোপনীয় জায়গায় ‘পুল পার্টির’ নামে অনৈতিক বিনোদন যৌন কার্যক্রমে লিপ্ত হচ্ছে।

এ ছাড়াও সম্প্রতি নারী পাচারের ঘটনা এবং বাংলাদেশ থেকে দেশের বাইরে অর্থ পাচারের ঘটনায়ও টিকটক, লাইকি এবং বিগো লাইভের সম্পৃক্তরা পাওয়া গেছে। তা অত্যন্ত আশঙ্কাজনক এবং দেশের ও জনস্বার্থের পরিপন্থি। এটি শৃঙ্খলা ও মূল্যবোধ পরিপন্থি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা