টেকলাইফ

মোটরসাইকেলে মাইলেজ বেশি পাওয়ার উপায়

সান নিউজ ডেস্ক : বর্তমান সমায়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দিতে পারে দু’চাকার মোটরসাইকেল। এই মোটরসাইকেলের জনপ্রিয়তা বহু বছর ধরেই চলে আসছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই যে কোনো জায়গায় যাওয়ার জন্য মোটরসাইকেলের উপরে ভরসা করেন।

বিশেষ করে এই মহামারি পরিস্থিতিতে মোটরসাইকেলের প্রাসঙ্গিকতা বেড়েছে। অনেকের মোটরসাইকেলের মাইলেজ নিয়ে অভিযোগ থাকে। আবার অনেকের দাবি এক লিটার পেট্রোলে ৪০ কিলোমিটার পথও অতিক্রম করতে পারে না। তাই জেনে নেয়া যাক মোটরসাইকেলে ভালো মাইলেজ পেতে যা করবেন সে সম্পর্কে-

নিয়মিত সার্ভিসিং করুন : মোটরসাইকেল অনেকেই সময়ে সার্ভিসিং করান না। আর মোটরসাইকেলে মাইলেজ কমার অন্যতম প্রধান কারণ এটাই। নিয়মিত মোটরসাইকেল সার্ভিসিং করলে বেশি মাইলেজের সঙ্গেই আপনার প্রিয় বাহনটি অনেক বেশি দিন ভালো থাকবে।

কার্বুরেটর পরিচর্যা : সার্ভিসের পরেও মোটরসাইকেলের মাইলেজে উন্নতি না হলে কার্বুরেটর সেটিংস পরীক্ষা করুন। মোটরসাইকেলে সঠিক পারফর্মেন্সের জন্য কার্বুরেটরে নিয়মিত টিউনিং প্রয়োজন। মাইলেজ বাড়ার সঙ্গেও এই কাজে ইঞ্জিনের পারফরমেন্স ভালো হবে।

টায়ার প্রেশার : নিয়মিত টায়ার প্রেশার পরীক্ষা করুন। বিশেষ করে লম্বা দূরত্ব রাইডের আগে ভালো করে দুই চাকার প্রেশার মেপে নিন।

ইঞ্জিন অয়েল : মোটরসাইকেল মসৃণভাবে চলতে সাহায্য করে ইঞ্জিন অয়েল। কম দামের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সেই প্রভাব ইঞ্জিনে পড়তে পারে। তাই সঠিকভাবে ইঞ্জিন অয়েল পছন্দ করুন। নিয়মিত ইঞ্জিন অয়েল বদল করুন।

রাইডিংয়ের ধরন : সকলের আগে যাওয়ার জন্য যদিও মোটরসাইকেল চালান সেই জন্য আপনাকে মূল্য দিতে হবে। রাশ ড্রাইভিং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর সঙ্গেই মোটরসাইকেলের ক্ষতি করে। দীর্ঘ সময় এইভাবে মোটরসাইকেল চালাতে থাকলে তাঁর প্রভাব ইঞ্জিনে পড়ে।

গতি নিয়ন্ত্রণ করুন : গন্তব্যে পৌঁছনোর তাড়া না থাকলে ঘণ্টায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে মোটরসাইকেল চালান। এর ফলে আপনার মাইলেজ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। এছাড়াও একই গতিতে মোটরসাইকেল চালানোর অভ্যাস করুন। বারবার গতি কম বেশি করলে মাইলেজ কমার সম্ভাবনা থাকে।

ইঞ্জিন বন্ধ করুন : শহরে মোটরসাইকেল চালালে ট্রাফিক সিগন্যালে ইঞ্জিন বন্ধ করুন। ৩০ সেকেন্ডের বেশি সময় দাঁড়াতে হলে ইঞ্জিন বন্ধ করলে বেশি মাইলেজ পাবেন। এছাড়াই ট্রাফিকে ইঞ্জিন বন্ধ করলে শহরে দূষণের মাত্রাও কমতে।

যন্ত্রাংশ বদল করুন : কোন যন্ত্রাংশে সমস্যা দেখা দিলে নতুন যন্ত্রাংশ ব্যবহারের চেষ্টা করুন। অনেকে মোটরসাইকেল মডিফাই করার জন্য বিভিন্ন যন্ত্রাংশ যুক্ত করেন। এর ফলে মোটরসাইকেলের ওজন বাড়ে। তাই কমে যায় মাইলেজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা