টেকলাইফ

৬০ সেকেন্ডে ভিডিও বানানোর ফিচার এনেছে ইউটিউব

সান নিউজ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের বিনোদনে ভিন্নমাত্রা দিতে নতুন দুটি ফিচার চালু করেছে ইউটিউব। সম্প্রতি পরীক্ষামূলকভাবে ফিচার দুটি চালু করা হয়েছে। কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই ফিচারটি দেখতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ড্রয়েডম্যাজ জানায়, প্রথম ফিচারের নাম লুপ ভিডিও, দ্বিতীয়টি ক্লিপ। লুপ ভিডিও ফিচার ইতোমধ্যে ডেস্কটপে থাকলেও এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। আর ক্লিপ ফিচার একেবারেই নতুন। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, চলতি বছরের এপ্রিলে ব্যবহারকারীদের ভিডিও কোয়ালিটি নির্ধারণের ফিচার চালু করেছে ইউটিউব। এ ফিচার চালুর পর ব্যবহারকারীরা ইচ্ছামতো রেজলেশন ও ভিডিও কোয়ালিটি নির্বাচন করতে পারছেন। ইউটিউবে এখন অটো (রিকমেন্ড), হাইয়ার পিকচার কোয়ালিটি, ডেটা সেভার ও অ্যাডভান্সড চারটি অপশন দেখানো হয়।

অটো অপশন হলো ডিফল্ট যা ব্যবহার করে ওয়াই-ফাইয়ের গতি অনুযায়ী ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করা যায়। হাইয়ার পিকচার কোয়ালিটি ব্যবহার করলে উন্নত মানের রেজলেশন পাওয়া যায়। অন্যদিকে ডেটা সেভার অপশনটি কম রেজলেশন তৈরি করে এবং ব্যবহারকারীর ডেটা প্যাক সাশ্রয় করে। অ্যাডভান্সড অপশন থেকে ব্যবহারকারী পছন্দমতো রেজলেশন বেছে নিতে পারেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা