টেকলাইফ

লাইকির ‘ক্রেজি মুভি এডিটরস’ ক্যাম্পেইন

প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি । এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ নানা পুরস্কার।

গত ২২ মে থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ০৪ জুন পর্যন্ত চলবে। লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণের প্রক্রিয়াটিও বেশ সহজ – রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CrazyMovieEditors হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে। একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ৬ ভাগে অনুর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কন্টেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন। নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেওয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেই সাথে ভিডিওগুলোতে বোঝার সুবিধার্থে রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা