টেকলাইফ

কীভাবে হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়বেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ২০১৭ সালে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করা ফিচার চালু করে।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী ভুলক্রমে কাউকে মেসেজ পাঠিয়ে ফেললে সেটি মুছে ফেলতে পারেন।

তবে অনেক ব্যবহারকারী গুরুত্বপূর্ণ মেসেজও ডিলিট করে ফেলেন। সেক্ষেত্রে মেসেজটি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে আজ আপনাকে জানাবো-

মেসেজ ফেরাবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ডিলিট করলে সেখানে ‘দিস মেসেজ ওয়াজ ডিলিটেড’ কথাটি লেখা ওঠে। কিন্তু ডিলিট করার পরক্ষণেই মনে হলো মেসেজটি জরুরি। সে কারণে গুগল প্লে-স্টোর থেকে হোয়াটসরিমুভড প্লাস ইনস্টল করতে হবে।

ইনস্টলের পর অ্যাপটি ওপেন এবং একাধিক রিকুয়েস্ট অ্যাক্সেস করার পর সেটআপ করতে হবে। ব্যবহারকারী এবার একটি লিস্ট দেখতে পাবেন। সেখানে ‘হোয়াটসঅ্যাপ’ সিলেক্ট করে ‘নেক্সট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Yes’ অপশনে ক্লিক করলে অ্যালাউ বা ডিনাই অপশন আসবে।

ব্যবহারকারীকে অবশ্যই ‘অ্যালাউ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘সেভ ফাইলস অপশন’ আসবে। যেটি অ্যাপটিকে ব্যবহারের উপযোগী করে তুলবে। এভাবে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন হোয়াটসরিমুভড প্লাস অ্যাপে আসতে থাকবে।

মেসেজ কী হাইড করা থাকে?

হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার জন্য রয়েছে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন। হোয়াটসঅ্যাপের মেসেজ একেবারেই হারিয়ে যায় না কি ফোনেই রয়ে যায় সে বিষয়ে সম্প্রতি বিভিন্ন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

স্প্যানিশ অ্যান্ড্রয়েড ব্লগ অ্যান্ড্রয়েড জেফের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ডিলিট হয়ে যাওয়া মেসেজটি মূলত ডিভাইসের নোটিফিকেশন লগে থেকে যায়। অর্থাৎ প্রেরক মেসেজটি পাঠানোর পর ডিলিট করে ফেললেও প্রাপক সেটি পড়তে পারেন।

কীভাবে পড়বেন?

হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়ার জন্য অনেকের আগ্রহ থাকে। সেসব মেসেজ পড়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে নোটিফিকেশন হিস্টোরি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে নোভা লঞ্চারের মতো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা থাকলে নোটিফিকেশন হিস্টোরি অ্যাপ ডাউনলোড করা সহজ হয়।

অ্যাপটির হোমস্ক্রিনে ট্যাপ করার পর Widget>Activities>Settings>Notification Log এর মাধ্যমে মেসেজটি আবার পাওয়া যাবে।

রিস্টোর করবেন কীভাবে?

ক্লাউড স্টোরেজ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সহজেই রিস্টোর করা যায়। তার জন্য আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে সবার আগে হোয়াটসঅ্যাপ ‘আনইনস্টল’ করে দিতে হবে।

এরপর আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ফোন নম্বর দিয়ে সেটআপ করতে হবে। এরপর ক্লাউড ব্যাকআপ রিস্টোরের অপশন এলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল ড্রাইভ এবং আইফোনের ক্ষেত্রে আইক্লাউড রিস্টোর করতে হবে। এভাবেই হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়া যায়।

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা