টেকলাইফ

আয়ে রেকর্ড ফেসবুকের

সান নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই করোনাকালিন সময়ে রেকর্ড পরিমাণ আয় করেছে। কোম্পানিটি চলতি বছর প্রথম ত্রৈমাসিকে ২ হাজার ৬২০ কোটি ডলার আয় করেছে। যেখানে বিশ্লেষকরা সময়টিতে ২ হাজার ৩৭০ কোটি ডলার রাজস্ব প্রত্যাশা করেছিল।

বুধবার (২৮ এপ্রিল) ওয়াশিংটন থেকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির আয়ের হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের ব্যবসা ৪৮ শতাংশ বেড়েছে। এর কারণ হলো ফেসবুকে বিজ্ঞাপনের চাহিদা।

কোম্পানিটি বলছে, ফেসবুকে প্রতি মাসে ২৮৫ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বর্তমানে এই দেশের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখতে এবং ব্যবসা এগিয়ে নিতে আমরা কাজ করছি। আগামী দিনগুলোতে আমরা আমাদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অব্যাহত রাখব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা