টেকলাইফ

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

ডেস্ক রিপোর্ট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশের হাংঝৌয়ের হুবিন বাণিজ্যিক এলাকাসহ কয়েকটি এলাকায় মানবসদৃশ রোবটকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংঝৌ শহরের দর্শনীয় এলাকা ওয়েস্ট লেক, হুবিন বাণিজ্যিক এলাকা এবং শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে। রোবটগুলো পর্যটকদের পথ দেখানো, মোটরচালিত নয় এমন যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখা এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে।

চীনে এটাই রোবট ট্রাফিক পুলিশের প্রথম দল, যেগুলোকে সড়কে মোতায়েন করা হয়েছে। সেগুলো একজন সত্যিকারের ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করছে।

রোবটগুলো একটি ছোট্ট গাড়ির মতো দেখতে চারকোনা বাক্সের ওপর দাঁড়ানো, সেটির নিচে চাকা রয়েছে। ফলে রোবটগুলো সহজেই সব দিকে যেতে পারে। রোবটের ইউনিফর্মের রংও অত্যন্ত দৃশ্যমান, একনজরেই চোখে পড়ে।

সেগুলো মানুষ ট্রাফিক পুলিশের নিখুঁত অনুকরণে অঙ্গভঙ্গি করে, ফলে গাড়িচালকেরা সহজেই নির্দেশনা বুঝতে পারেন। রোবটগুলো হাত তোলা, থামার সংকেত, এগিয়ে যাওয়ার নির্দেশসহ সবই এমন নিখুঁতভাবে করে, যা সবচেয়ে নিবেদিত মানব ট্রাফিক পুলিশ কর্মকর্তার পক্ষেও টানা আট ঘণ্টা ধরে করে যাওয়া কঠিন।

সড়কে দায়িত্ব পালন শুরু করার পর রোবটগুলো দ্রুতই দর্শনার্থীদের মনযোগ আকর্ষণ করেছে। অনেকেই থেমে রোবটের সঙ্গে ছবি ও ভিডিও তুলতে শুরু করেছেন। এটা কিছুটা বিদ্রূপাত্মকও বটে। কারণ, রোবটের কাজ হলো যান চলাচল স্বাভাবিক রাখা, কিন্তু উল্টো এটিকে ঘিরে বিস্মিত দর্শকদের ছোট ছোট ভিড় তৈরি হচ্ছে।

তবে হাংঝৌর মানব ট্রাফিক পুলিশরা নিজেদের এই নতুন সহকর্মীদের বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। রোদ-বৃষ্টি, দূষণ আর হর্নের শব্দের মধ্যেও ক্লান্ত না হয়ে সব সময় ‘হাসিমুখে’ দাঁড়িয়ে থাকতে পারার মতো একজন সহকারীকে পেয়ে তারা উৎফুল্ল।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা