ছবি: সংগৃহীত
টেকলাইফ

মেটার নতুন সিদ্ধান্ত; ফেসবুকে থাকছে না ভিডিও!

সাননিউজ ডেস্ক

মেটার নতুন সিদ্ধান্ত; ফেসবুকে থাকছে না ভিডিও! ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে।

এর ফলে আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে। এ ছাড়া, রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা।

এর ফলে এখন থেকে আরো দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি জানিয়েছিলেন, ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্ল্যাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।

এ পরিবর্তনের ঘোষণা দিয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানায়, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে।

তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন হবে না।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা