ফাইল ছবি
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণার ফাঁদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে অনলাইনে প্রতারকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি অনলাইন স্ক্যামের মাধ্যমে দিল্লির এক ব্যক্তিকে স্টক মার্কেটে ইনভেস্টের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় সোয়া এক কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টিওআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, প্রথমে প্রতারকরা অজানা একটি নম্বর থেকে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে অধিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলে।

পরে তাকে অফলাইন ইনভেস্টমেন্ট রিসার্চ গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করে। ওই গ্রুপে আগে থেকেই প্রায় ১৫০ জন সদস্য ছিল। সেখানে অংশগ্রহণকারীদের আস্থা অর্জনের জন্য প্রতিদিন স্টক মার্কেট সংক্রান্ত টিপস প্রদান করা হতো।

এরপর গত ১৯ জানুয়ারি ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ইনভেস্ট করে একটি ইতিবাচক রিটার্ন পান, যা দেখে তিনি প্রতারকদের বিশ্বাস করে আরও অর্থ বিনিয়োগ করেন।

আরও পড়ুন: গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

এভাবে ৫৫ দিনে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা বিনিয়োগ করার পর তিনি যখন লভ্যাংশসহ বিনিয়োগ করা অর্থ দাবি করেন, তখন আর কোনো অর্থই ফিরে পাননি।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে যা করবেন-

(১) বিনিয়োগের আগে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে গবেষণা করে দেখবেন।

(২) অজানা উৎস থেকে আসা টিপস বা সুপারিশের ওপর বিশ্বাস করবেন না।

আরও পড়ুন: বাংলাদেশে তৈরি ওয়ানপ্লাসের যাত্রা

(৩) কেউ যদি হাই রিটার্নের প্রতিশ্রুতি দেয়, তাহলে মনে রাখবেন এটি একটি প্রতারণা। কারণ স্টক মার্কেটে বিনিয়োগ করলে কখনোই হঠাৎ করে হাই রিটার্ন পাওয়া সম্ভব নয়।

(৪) বিনিয়োগ করার আগে যে প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন, সে সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

(৫) প্রতারকরা প্রায়শই দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য চাপ দিতে থাকে। তাই বিনিয়োগের ক্ষেত্রে কেউ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে সতর্ক হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা