খেলা

ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের প্লে-অফ পর্বের এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।

আসরের শুরুটা খুব একটা ভালো ছিল না ফরচুন বরিশালের। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় ছিল তামিম ইকবালের দলের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে প্লে অফ নিশ্চিত করে তারা। তারকা নির্ভর ফরচুনদের প্লে অফে আসতে খানিকটকা হলেও বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন : প্লে-অফে তামিমের বরিশাল

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে। যেখানে বেশ সফল তারুণ্যনির্ভর এই দলটা। দেশি ক্রিকেটারদের মধ্যে বড় কোনো নাম নেই। তানজিদ তামিম-নিহাদুজ্জামানের মতো তরুণরাই দলটার সত্যিকারের চ্যালেঞ্জার্স।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান, সৈকত আলি, নিহাদুজ্জামান, আল-আমিন হোসেন, রোমারিও শেফার্ড ও বিলাল খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা