ফাইল ছবি
খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: প্রায় ৫ বছর ধরে ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষস্থানে রাজত্ব করেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী যেন হঠাৎই সেই রাজত্ব নিজের দখলে নিয়ে নিলেন।

আরও পড়ুন: কুমিল্লার বিশাল জয়

গত বুধবারের আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, ৩১৪ রেটিং নিয়ে নবী এখন শীর্ষে রয়েছেন। ৩১০ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব।

আরেক আফগান অলরাউন্ডার রশিদ খানের কাছ থেকে ২০১৯ সালের ৭ মে শীর্ষস্থান দখলে নেন সাকিব। তার রাজত্ব স্থায়ী ছিল ১ হাজার ৭৩৯ দিন। ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের নিরবচ্ছিন্ন দীর্ঘতম সময় এটি। সাম্প্রতিক সিরিজগুলোতে সাকিবের ইনজুরি, অপরদিকে শ্রীলঙ্কা সিরিজে নবীর দারুণ পারফর্ম্যান্স নিয়ে এসেছে এই পরিবর্তন।

আরও পড়ুন: সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৬ রানের অপরাজেয় ইনিংস উপহার দিয়েছেন নবী। সেই সাথে নিয়েছেন একটি উইকেটও, যার ফলস্বরূপ নিজেকে আসীন করেছেন অলরাউন্ডারের এক নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে নেই তিনি, এগিয়েছেন সাত ধাপ।

২৮৮ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে সিকান্দার রাজা। র‌্যাঙ্কিংয়ে কেশব মহারাজ তার বোলিং দিয়ে এবারও তার শীর্ষস্থান দখলে রাখতে পেরেছেন ওয়ানডেতে। লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এগিয়েছেন ১৪ ধাপ, তার র‌্যাঙ্কিং ২৬। ওয়ানডেতে ব্যাটাসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন বাবর আজম। চারিথ আসালাঙ্কা এগিয়েছেন ৫ ধাপ, আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার র‌্যাঙ্কিং এখন ১৫তে। পাথুম নিসাঙ্কা উঠে এসেছেন ১৮তে, এক লাফে তিনি পাড়ি দিয়েছেন ১০ ধাপ। সিরিজ ওপেনার নেমে হাঁকান ডাবল সেঞ্চুরিও!

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা