সংগৃহীত ছবি
খেলা

হারের স্বাদ পেলো খুলনা

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে হেরেছে এনামুল হকের খুলনা টাইগার্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় বরিশাল ও খুলনা। আগে ব্যাট করে খুলনা ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে শেষদিকে ৪ ওভারে বরিশালের দরকার ছিল ৫৬ রান। পিচে তখন নতুন মেহেদী হাসান মিরাজের সঙ্গে সেট হওয়া ব্যাটার শোয়েব মালিক। দুই ব্যাটারের উইলোবাজিতে জয়ের দিকে ছুটতে লাগলো বরিশাল। ঝোড়ো ব্যাটিংয়ে ২৩ বলে ৫৫ রানের অপরাজিত জুটি করে ২ বল বাকি থাকতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন বরিশালকে।

আরও পড়ুন : অধরা জয় সিলেটের

এবারের বিপিএলে খুলনাকে দ্বিতীয়বারের দেখায় হারালো বরিশাল। এর আগে ঢাকাপর্বে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছিল খুলনা। তবে এবার আর খুলনাকে সেই সুযোগ দেয়নি শোয়েব ও মিরাজ। ২৫ বলে ৪১ রান করেন শোয়েব। মিরাজ খেলেন ১৫ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে শেষদিকে দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ২৪ বলে ৬৭ রানের দুর্দান্ত জুটিতে ১৫৫ রানের পুঁজি পায় খুলনা। ওভারপ্রতি ১৬.৭৫ রান করে শেষ ৪ ওভারে তারা তুলেছে ৬৭ রান। নওয়াজ খেলেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস। আর ফাহিম ঝোড়ো ইনিংস খেলে করেন ১৩ বলে ৩২ রান।

আরও পড়ুন : বিপিএল ছাড়লেন মাশরাফি

শুরু থেকেই মারকুটে খেলার চেষ্টা করে খুলনা। এতেই প্রাথমিক বিপদ ডেকে এনেছিল এনামুল হক বিজয়ের দল। এতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩৩ রান করলেও ৮৮ রান করতে খুলনা হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন মনে হয়েছে, হয়তো একশর আশেপাশের আটকে যাবে খুলনা।

কিন্তু সেটা হয়নি। নওয়াজ ও ফাহিম খুলনাকে বিপদ থেকে তুলেন। জুটি করে শেষ পর্যন্ত লড়াই করার মতোই একটি পুঁজি এনে দলকে। তবে সেই পুঁজি বিফলে যায় বরিশালের ব্যাটার শোয়েব-মিরাজের দুর্দান্ত জুটিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা