ছবি : সংগৃহিত
খেলা

ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন পাপন 

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ক্রীড়া মন্ত্রী হওয়ার পর থেকেই আলোচনায় বিসিবি’র সভাপতিত্ব নিয়ে। তবে ক্রীড়াঙ্গনের অন্য ফেডারেশনের ব্যক্তিবর্গরা পাপনের মন্ত্রিত্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে পৌষ উৎসবের আয়োজন

বাফুফে ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী পাপনের মন্ত্রিত্ব সম্পর্কে জানান, তিনি ক্রীড়াঙ্গনের লোক। আশা করি ভালোই করবে। মাননীয় প্রধানমন্ত্রী যাদের মন্ত্রিত্ব দিয়েছেন, অবশ্যই সব কিছু বিচার-বিবেচনা করেই দিয়েছেন।

বাফুফের আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, আমি বেশ খুশি ক্রীড়াঙ্গন থেকেই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন একজন। তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং সমৃদ্ধ ক্রীড়া সংগঠক। আমার প্রত্যাশা ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিদের শ্রদ্ধা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। তিনি গত প্রায় ৩ দশক হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। নতুন ক্রীড়া মন্ত্রী সম্পর্কে তিনি জানান, তিনি ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন রয়েছেন সঠিক। তবে প্রায় পুরোটাই ক্রিকেট কেন্দ্রীক। ক্রিকেটের সাথে দেশের অন্য খেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। অন্য খেলাগুলোর দিকেও তাকে বিশেষ নজর দিতে হবে।

আসাদুজ্জামান জানান, যতটুকু জানি তিনি বেশ ডাইনামিক ব্যক্তি। ক্রীড়া ও যুব উভয় খাতে অনেক কিছু করার রয়েছে। আশা করি তিনি নতুনত্ব দেখাতে পারবেন।

আরও পড়ুন: পঞ্চমবার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মিকু পাপন সম্পর্কে জানান, ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রয়েছে বলে নয়, সত্যিকার অর্থেই তিনি আন্তরিক লোক। ক্রীড়া মন্ত্রণালয়ে আন্তরিকভাবে তিনি কাজ করলে অবশ্যই ভালো কিছু সম্ভব।

ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি একই ব্যক্তি হওয়ার বিষয়টি খানিকটা সাংঘর্ষিক। এই বিষয়ে মিকুর পর্যবেক্ষণ, অনেক কিছুতেই তো সাংঘর্ষিকতা রয়েছে। এরকম সাংঘর্ষিকতা তো ক্রীড়াঙ্গনে অনেক ক্ষেত্রেই রয়েছে। এরপরও আশা করি পাপন ভাই সামগ্রিকভাবে ভালোই পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন: শপথ নিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আলমগীর জানান, পাপন ভাই ক্রিকেট বোর্ডের সভাপতি থাকায় ক্রীড়াঙ্গনের অনেক ব্যক্তিকেই চেনেন। যারা অন্য ফেডারেশনগুলোতে কাজ করছেন এবং রয়েছেন তৃণমূল পর্যায়ে। পাপন ভাই অবশ্যই তৃণমূলেও নজর দেবেন এই প্রত্যাশা থাকছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা