সংগৃহীত ছবি
খেলা

ভারতের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৩৯৭ রানের রেকর্ড গড়েছে ভারত।

আরও পড়ুন : ব্যাটিংয়ে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট এদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। এর আগে ২০০৯ সালে নিউজ্যিান্ডের ক্রাইস্টচার্চে ৪ উইকেটে ৩৯২ রান করেছিল ভারত।

বুধবার (১৫ নভেম্বর) রেকর্ড রান করার দিনে জোড়া সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার।
কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি। শুভমান গিলের ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় গড়া অনবদ্য ৮০* এবং অধিনায়ক রোহিত শর্মার ২৯ বলের ৪৭ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা