সংগৃহীত ছবি
খেলা

রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার রানের পাহাড়

মঙ্গলবার (২৫ অক্টোবর) আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে অ্যাডাম জাম্পার স্পিনে বিভ্রান্ত হয়ে ২১ ওভারে ৯০ রানেই অলআউট হয় নেদারল্যান্ড।

আরও পড়ুন : ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মিচেল মার্শের।

এর আগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াও পেলো ৮ উইকেটে ৩৯৯ রানের পুঁজি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা