সংগৃহীত ছবি
খেলা

অস্ট্রেলিয়ার রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে অজিরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ভ্যান বেইকের শিকার হন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার মিচেল মার্শ। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারু বাহিনী।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রানে ফেরার দিনে স্টিভ স্মিথ ৬৮ বলে ব্যক্তিগত ৭১ রানে ফিরলেও অন্য প্রান্তে ঝড় তোলেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের পর আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন অজি এই তারকা ওপেনার। মাত্র ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন।

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওয়ার্নার। লগান ভ্যান ভিকের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান। ওয়ার্নারের বিদায়ের পর ব্যাট করতে নেমে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন : টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের সংগ্রহ ৩৮২

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ৪০ বলে সেঞ্চুরির করেন ডানহাতি এই ব্যাটার। এর আগে চলতি আসরেই ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা