সংগৃহীত
খেলা

জয় দিয়ে শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক: লাল-সবুজের বোলারদের আধিপত্যের দিনে ১৫৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় আফগানিস্তান। এরপর রয়েসয়েই বাকিটা সেরেছেন টাইগাররা। সাকিব আল হাসানের দল মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সাবলীল ব্যাটিংয়ে রশিদ-নবিদের বিপক্ষে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল।

আরও পড়ুন: ১৫৬ রানেই অলআউট আফগানরা

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ১মে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। সাকিব বাহিনী ৬ উইকেটের বড় জয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করল।

বাংলাদেশ আফগানদের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়। লিটনের সাথে ভুল বোঝাবুঝিতে রান-আউটের ফাঁদে কাটা পড়েন তানজিদ। জাদরানের সরাসরি থ্রোয়ে বিদায়ের আগে ১২ বলে ৫ রান করেন তরুণ এ ওপেনার।

এরপর মেহেদি হাসান মিরাজ ক্রিজে আসেন। তবে ইনিংসের ৭ম ওভারে বোলিংয়ে এসে আফগানদের আবারও সাফল্য এনে দেয় ফারুকি। দলীয় ২৭ রানে ১৮ বলে ১৩ রান করা লিটনকে আউট করে বাঁহাতি এ ব্যাটার।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন। তৃতীয় উইকেট জুটিতে মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন শান্ত। তবে প্রথমবারের মতো তিনি নেমে ব্যক্তিগত অর্ধশতক হাঁকানোর পরই ব্যক্তিগত ৫৭ রানে বিদায় নেন মিরাজ।

মিরাজের বিদায়ের পরপর ক্রিজে নেমে আগ্রাহী মেজাজে খেলতে থাকেন লাল-সবুজের দলপতি সাকিব। ৪র্থ উইকেটে শান্তর সঙ্গে ২২ রানের জুটি গড়ে ১৪ রানে ফেরেন সাকিব। শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৩৪.৪ ওভারে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আরও পড়ুন: চ্যালেঞ্জিং পুঁজি পেল পাকিস্তান

এরপর রহমত শাহকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন গুরবাজ। কিন্তু আফগান শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। ১৬তম ওভারের প্রথম বলে কাভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন রহমত। ২৫ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

গুরবাজের সঙ্গে ৩য় উইকেট জুটিতে আফগানদের টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শহীদি। তারা ৩৯ রানের জুটি গড়ে চাপ শামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তবে এ জুটি ভাঙেন অফ-স্পিনার মিরাজ।

মিরাজের অফ-স্টাম্পের বাইরের বল টেনে মারতে চেয়েছিলেন শহীদি। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক না হওয়ায় ৩৮ বলে ১৮ রানে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান দলপতি।

আরও পড়ুন: মাঠে নামবে পাকিস্তান-নেদারল্যান্ডস

পরের ওভারেই আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। ওপেনার গুরবাজকে ফেরান মুস্তাফিজ। অফ-স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন এ ব্যাটার। কিন্তু ক্যাচ উঠে ডিপ-পয়েন্টে। তানজিদ তা তালুবন্দি করতে ভুল করেননি। ৪ ও ১ ছক্কায় ৪৭ রানে ফেরেন এই ওপেনার।

এরপর বাংলাদেশ দ্রুতই নাজিবুল্লাহ জাদরানকেও ফেরায়। দায়িত্ব নিতে পারেননি নবিও। পরে প্রতিরোধ করতে পারেননি কোনো আফগান ব্যাটারই। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪ বাউন্ডারিতে ২২ ও রশিদের ৯ রানের সুবাদে ৩৭.২ ওভারে ১৫৬ রানের পুঁজি পায় আফগানরা।

বাংলাদেশের হয়ে মিরাজ ও সাকিবের শিকার ৩ টি করে উইকেট। এ ছাড়া শরিফুল ২ টি ও তাসকিন ও মুস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৩৪.৪ ওভারে ১৫৮/৪, লক্ষ্য ১৫৭ (মুশফিকুর রহিম ২*, নাজমুল হোসেন শান্ত ৫৯*; তানজিদ তামিম ৫, লিটন দাস ১৩, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাকিব আল হাসান ১৪)।

আফগানিস্তান : ৩৭.২ ওভারে ১৫৬/১০ (ফজল হক ফারুকী ০*; ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহীদী ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪৭, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৬, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই ২২, মুজিব উর রহমান ১, নাভিন ০)।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা