সংগৃহীত ছবি
খেলা

হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : চ্যালেঞ্জিং সংগ্রহ ইংল্যান্ডের

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাবেক অধিনায়ক জো রুট।

জবাবে ব্যাট করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর রাচিন রবিন্দ্রকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ২১১ বলে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮২ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভন কনওয়ে।

আরও পড়ুন : ব্যাটিংয়ে ইংল্যান্ড

নিউজিল্যান্ডের ৯ উইকেটের বিশাল জয়ে ১২১ বলে ১৯টি চার আর ৩টি ছক্বার সাহায্যে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২৩তম ম্যাচে এটা তার পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে এনিয়ে চারটি সেঞ্চুরি করেছে তিনি।

নিউজিল্যান্ডের জয়ে ৯৬ বলে ১১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১২৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন তরুণ তারকা ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেন ওপেনার ডেভিড মালান, জনি বেয়ারস্টো, চারে ব্যাটিংয়ে নামা হ্যারি ব্রুক ও পাঁচ নম্বরে খেলতে নামা মঈন আলি।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন জো রুট। পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন রুট। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার।

আরও পড়ুন : বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন

এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন জো রুট। তার আগে ৮৬ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে করেন ৭৭ রান। দলীয় ৪০ রানে ব্যাটিংয়ে নেমে রুট ফেরেন দলীয় ২২৯ রানে।

ইনিংসের শেষ দিকে ক্রিস ওকস ১১ আর স্যাম করান ১৪ রান করে ফেরেন। ১৩ বলে ১৫ আর ১৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন আদিল রশিদ ও মার্ক উড। ইংল্যান্ড ইনিংস গুটায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রানে।

আরও পড়ুন : সাকিবকে ছাড়াই ধর্মশালায় মিরাজরা

নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন ম্যাচ হেনরি। দুটি করে উইকেট নেন মিচেল সেন্টনার ও গ্লেন ফিলিপস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা