সংগৃহীত
খেলা

বিকালে নামছে বাংলাদেশ-ভারত 

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ২ ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। প্রথম ২ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো ভারত। এরপর বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ২য় দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। ফলে বাংলাদেশ-ভারত সুপার ফোরের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।

আরও পড়ুন: পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

কলম্বোর ও প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যথারীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। টাইগাররা এই ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় ।

সুপার ফোরে ১ম দুই ম্যাচে যথাক্রমে, পাকিস্তানের কাছে ৭ উইকেট ও শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে সাকিবের দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই এশিয়া কাপে ৪ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটিতে জয় পেয়েছে। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করেছিল টাইগাররা।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে নেই মুশফিক

প্রথম ২ ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্য দলগুলোর ফলাফল ও নেট রানরেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের।

ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি জানান, ‘আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব জানান, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো (জয়ের জন্য)।’

সাকিব আরও জানায়, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব রয়েছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা