সংগৃহীত ছবি
খেলা

টিকে থাকতে টাইগারদের লক্ষ্য ২৫৮

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তারা তুলেছে ২৫৭ রান। অর্থাৎ এশিয়া কাপে টিকে থাকতে ২৫৮ করতে হবে বাংলাদেশকে।

আরও পড়ুন : বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে

শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক শ্রীলংকা। ৫.৩ ওভারে দলীয় ৩৪ রানেই লংকান ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ। তার শিকার হয়ে ফেরেন লংকান ওপেনার দিমুথ করুনারত্নে। শ্রীলংকান এই টেস্ট অধিনায়ক সাজঘরে ফেরার আগে ১৭ বলে তিন চারে ১৮ রান করেন।

আরও পড়ুন : মরক্কোতে ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

৩৪ রানে প্রথম উইকেট হারানোর পর কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অন্য ওপেনার পাথুম নিশানকা। দ্বিতীয় উইকেটে তারা ১০৭ বলে ৭৪ রানের জুটি গড়েন। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি আগেই ভাঙার কথা ছিল। কিন্তু সীমানার কাছে ফিল্ডিং করা শামিম হোসেন কুশাল মেন্ডিসের ক্যাচ ফেলে দেন। যে কারণে আর জুটি ভাঙা হয়নি।

অবশেষে নিশানকা-মেন্ডিসের জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লংকান ওপেনার। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন নিশানকা।

আরও পড়ুন : আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪৮

৬৯ বলে ফিফটি পূর্ণ করা লংকান তারকা ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকেও সাজঘরে ফেরান শরিফুল। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেন্ডিস। তার আগে ৭৩ বলে ৬টি চার আর এক ছক্কায় করেন ৫০ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা