ছবি : সংগৃহিত
খেলা

ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিলো নেপাল

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সর্বোচ্চ সাত বারের চাম্পিয়ন ভারত ও প্রথমবার সুযোগ পাওয়া নেপাল। সুপার ফোর নিশ্চিতের ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩০ সংগ্রহ করেছে নেপাল। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ২৩১ রান।

আরও পড়ুন : পাকিস্তান যাচ্ছেন লিটন

সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল নেপালের। অসিফ শেখ ও কুশাল ভুরটেলের উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলে তারা।

তবে ইনিংসের ৯.৫ ওভারে ছন্দ পতন হয় নেপালের। বিদায় নেন মারকুটে ব্যাটিং করতে থাকা ভুরটেল। ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৮ করা এই ওপেনারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান শার্দুল ঠাকুর। এরপর রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজাদুতে একে একে সাজঘরে ফেরেন ভিম সারকিল (৭), অধিনায়ক রোহিত পাওডেল (৫) ও কুশাল মাল্লা (২)।

আরও পড়ুন : বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ

আরেক ওপেনার আসিফ শেখ একটা প্রান্ত ধরে ছিলেন। ফিফটির পর তাকে আউট করে দেন মোহাম্মদ সিরাজ। ৯৭ বলে ৮ বাউন্ডারিতে ৫৮ রান করে ৩০তম ওভারে ফেরেন আসিফ। সিরাজ তার পরের ওভারে তুলে নেন আরেক সেট ব্যাটার গুলশান ঝাকে (২৩)।

সপ্তম উইকেট জুটিতে ডিপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি মিলে গড়েন ৫০ রানের জুটি। তাতেই দুইশোর ঘর ছাড়িয়ে যায় নেপাল। ২৯ রান করা দিপেন্দ্রকে এলবিডব্লিউ করে জুটিটি ভাঙেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন : বাংলাদেশের গোল মিসে ম্যাচ ড্র

অন্যদিকে ফিফটির পথে থাকা সোমপালকে থামান মোহাম্মাদ সামি। ব্যক্তিগত ৪৮ রানে বিদায় নেন এই মিডল অর্ডার ব্যাটার। এছাড়া লামিচানে ৯ ও রাজবংশী শূন্যরানে আউট হন। আর ২ রানে অপরাজিত থাকেন কারেন সিং। ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্রো জাদেজা। এছাড়া একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, মোহাম্মাদ সামি ও হার্দিক পান্ডিয়া।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা