ছবি-সংগৃহীত
খেলা

লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন

ক্রীড়া প্রতিবেদক : হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তবে বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে ঝুকি নিতে চাইছে না বিসিবি। দ্রুত মাঠের ক্রিকেটে ফিরতে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (সোমবার) লন্ডনে যাচ্ছেন এই টাইগার পেসার।

আরও পড়ুন : র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

তিনি জানান, ‌‘টিকিট-টা নিশ্চিত হলেই সে কাল যাবে। সেখানে অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল, এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন।

আরও পড়ুন : সাকিবের ভাবনায় কেবল এশিয়া কাপ

তবে গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে।

এদিকে, এশিয়া কাপের দলে এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। এবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক।

সাকিবের ভাষ্য, দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশা করি অনেক দূর যেতে পারব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা