খেলা

যেভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের মোট ১০টি শহরে চলবে ম্যাচগুলো। যেহেতু প্রতিবেশী দেশ ভারতে বসছে বিশ্বকাপের আসর, আর তাই মাঠে বসে খেলা দেখার সুযোগ মিস করতে চায় না এদেশের ক্রিকেটপ্রেমীরাও।

আরও পড়ুন : এশিয়া কাপ শেষ এবাদতের!

বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, আসন্ন টুর্নামেন্টটির ম্যাচগুলোর টিকিট অনলাইনেই কেনার সুযোগ থাকছে। ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বুকিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

এবারের বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অফিসিয়াল সাইটে নথিভুক্ত করবেন, তারাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন : ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

জানা যায়, ৭ দফায় ক্রয় করা যাবে বিশ্বকাপের টিকিট। তবে কোন ম্যাচের টিকিট কোন দিন পাওয়া যাবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে।

ম্যাচের টিকিট অনলাইনে বুক করা গেলেও খেলা দেখতে যাওয়ার আগে স্টেডিয়ামের বুথ থেকে কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। ৭-৮টি কেন্দ্র থেকে এই ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।

আরও পড়ুন : বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেলেন দুঃসংবাদ!

কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে:

২৫ আগস্ট : ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট

৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট

১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট

২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট

৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা