সংগৃহীত
খেলা

আল-হিলালে নেইমার 

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বার্সেলোনায় ফেরার গুঞ্জনকে মিথ্যে করে বার্ষিক ১৫০ মিলিয়ন ইউরোর বেতনে সৌদি ক্লাব আল-হিলালে নাম লিখিয়েছেন। ব্রাজিলিয়ান ভক্তরা হতাশা প্রকাশ করলেও নেইমার উচ্ছ্বসিত নতুন এ যাত্রায়। এশিয়ার সেরা এ ক্লাবটিতে নতুন ইতিহাস গড়তেই তিনি যোগ দিচ্ছেন ক্লাবটিতে।

আরও পড়ুন: একই ম্যাচে সাকিব-লিটন-শরিফুল

নেইমার ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে ১০০ মিলিয়ন ইউরোতে দলবদল করেছেন। সান্তোস, বার্সেলোনা, পিএসজি অধ্যায় শেষ করে এবার নতুন ঠিকানা সৌদি আরবের আল-হিলাল। ৪ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এ ক্লাবটি এশিয়ার অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। নিজ দেশের লিগ পর্যায়েও ৮ বার শিরোপা জিতেছে এ ক্লাবটি।

এমন এক ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ‘ইউরোপে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি, অনেক কিছু অর্জন করেছি,। সব সময় ১ জন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। ক্রীড়াজগতে আমি নতুন ইতিহাস লেখার জন্য সৌদি যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, সেখানে দারুণ সব ফুটবলাররা খেলছেন।’

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

নেইমার জানায়, ‘আল-হিলাল বড় একটি ক্লাব। তাদের সমর্থকরা এশিয়ার সেরা ও দারুণ তারা। আমার মনে হয়েছে আমি সঠিক সময়ে সঠিক ক্লাবে যোগদান করে একেবারে উত্তম সিদ্ধান্ত নিয়েছি।’

এরইমধ্যে নিজেকে আল-হিলালি বলে ঘোষণা দিয়েছেন তিনি। ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে নেইমার জানান, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’

গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি ক্লাবটির সাথে নেইমারের চুক্তির মেয়াদ ২ মৌসুমের জন্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ৯০ মিলিয়ন ইউরোর মূল চুক্তির সাথে মোটা অঙ্কের বোনাস থাকছে ব্রাজিলিয়ান এ তারকার জন্য, ইন্সটাগ্রাম বা টুইটারে ক্লাবের হয়ে পোস্ট করলেও থাকছে বোনাস।

আরও পড়ুন: চাকরি ছাড়লেন দেবব্রত

বছরে ২৫ মিলিয়ন ইউরো পিএসজিতে বেতন ছিল তার। আল-হিলালে ১৫০ মিলিয়ন।

প্রাইভেট জেট, বান্ধবীর সাথে নিজের মত থাকার অনুমতিসহ বেশ কিছু সুবিধা পাবেন সময়ের অন্যতম সেরা এ তারকা। নেইমার এসব কারণে নতুন ক্লাবে উচ্ছ্বসিত থাকবেন, এমনটাই তো হবার কথা ছিল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা