ছবি : সংগৃহিত
খেলা

মেসিতে উড়ছে মায়ামি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী অর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি যেন নিয়ম বানিয়ে ফেলেছেন। মাঠে নামলেই গোল পাবেন।

আরও পড়ুন: আয়ের তথ্য নিয়ে কোহলির মন্তব্য

ইন্টার মিয়ামির জার্সিতে আগের চার ম্যাচে ৭ গোল পেয়েছিলেন বিশ্বজয়ী তারকা। এবারও নিয়মের ব্যত্যয় ঘটেনি!

মেসি শার্লটের বিপক্ষে ৪-০ গোলে পাওয়া সহজ জয়ের ম্যাচে করেছেন এক গোল। এই জয়ে ইন্টার মায়ামি লিগস কাপের সেমিফাইনালে পা রাখল অতি সহজেই।

তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে জিততে মেসিদের তেমন বেগ পেতে হয়নি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে দুই অর্ধে দুটি করে গোল পায় গোলাপি জার্সিধারীরা।

আরও পড়ুন: মেসিতে উড়ছে মায়ামি

মেসির পা ছুঁয়ে গোল আসে ম্যাচের ৮৭ মিনিটে। এর আগেই ৩ গোলে এগিয়ে ছিল মায়ামি। তাতে ৪ গোলে বড় জয় পায় সেমিফাইনালিস্টরা।

এর আগে প্রতি ম্যাচেই প্রথমার্ধে নিজের ছাপ রাখতেন মেসি। ১০ মিনিটের মধ‌্যেই খুঁজে পেতেন জাল। কিন্তু এদিন শার্লট মেসিকে থামিয়ে রাখতে পেরেছিল ম‌্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ডি বক্সের মধ্যেই লিওনার্ড কাম্পানার পাসে বাঁ পায়ের আলতো টোকায় সহজেই লক্ষ্যভেদ করেন।

অবশ্যই প্রথমার্ধেই মেসি গোল পেতে পারতেন যদি পেনাল্টি শট নিতেন। ম্যাচের ১২ মিনিটে ইন্টার মায়ামি পেনাল্টি পেয়েছিল। হোসেফ মার্তিনেজকে বল বাড়িয়ে দেন অধিনায়ক মেসি। মার্তিনেজ ভুল করেননি। গোল করে দলকে লিড এনে দেন।

আরও পড়ুন: এলপিএল খেলতে উড়াল দিলেন লিটন

দুই মিনিট পর রবার্ট টেলর ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে আত্মঘাতি গোলে মায়ামির লিড ৩-০ হয়। পাল্টা আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে শার্লট নিজেদের জালেই জড়ায়।

এলএম টেন এরপর শেষ ম্যাজিক দেখান। তার দারুণ ফিনিশিংয়ে মায়ামি চতুর্থ গোলের স্বাদ পায়। তাতে নিশ্চিত হয়ে যায় সেমিফাইনাল।

পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে গিয়ে দারুণ সময় কাটানো মেসির পাঁচ ম্যাচে গোল সংখ্যা এখন ৮। দুর্দান্ত ফুটবলে গোটা মায়ামিকে আনন্দে ভাসাচ্ছেন মেসি, তা বলতে একদমই দ্বিধা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা