ছবি-সংগৃহীত
খেলা

এলপিএল খেলতে উড়াল দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে দেশ ছাড়লেন লিটন কুমার দাস। কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই টাইগার ওপেনারের। তবে এলপিএল থেকে খেলার ডাক পাওয়ায় আজ (শনিবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল ‍দিয়েছেন তিনি।

আরও পড়ুন : মাহমুদউল্লাহ ছাড়াই দল ঘোষণা

এলপিএলে আগে থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তার দল গলের হয়ে খেলবেন লিটনও। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনও অভিষেক হয়নি মিঠুনের।

এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দলের এলপিএল টুর্নামেন্ট। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : সাকিবকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা

ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবার প্রথমবারের মতো খেলেছেন তাওহীদ হৃদয়ও। জাফনা কিংসের হয়ে তার খেলার ছাড়পত্র ছিল ৮ আগস্ট পর্যন্ত। এর আগে দলটির হয়ে বেশ ভালো পারফর্মও করেছেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটার। সে কারণে দেশে ফেরার সময়ও হৃদয় উষ্ণ শুভেচ্ছা পেয়েছিলেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা