ছবি-সংগৃহীত
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে হেলসের বিদায়

স্পোর্টস ডেস্ক : হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস। ফলে ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ার থামলো টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন হেলস।

আরও পড়ুন : অধিনায়কত্ব ছাড়লেন তামিম

শুক্রবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন অ্যালেক্স হেলস।

ইনস্টাগ্রামে হেলস লেখেন, ‘তিন ফরম্যাট মিলিয়ে ১৫৬টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের বিষয়। এখানে আমি কিছু স্মরণীয় মুহূর্ত এবং ফ্রেন্ডশিপ গড়েছিলাম যা সারাজীবন বজায় থাকবে। তবে মনে হচ্ছে এখনই এগিয়ে যাওয়ার সঠিক সময়।’

ইংলিশ ওপেনার আরও লেখেন, ‘ইংল্যান্ডের জার্সিতে একদম সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা যেমন আছে, তেমনি আছে সর্বনিম্ন পর্যায়েরও। এটি অবিশ্বাস্য একটা জার্নি এবং আমি খুবই সন্তুষ্ট যে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচে বিশ্বকাপ ফাইনাল জিতেছি।’

আরও পড়ুন : হাথুরুর স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ

গত বছরের নভেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন। গত ৯ মাস ধরে দলে তার অবস্থান নিয়ে আলোচনা চলছিল, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় নিয়মিতই দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই মারকুটে ব্যাটারকে।

ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট খেলে ৫টি ফিফটিতে ৫৭৩ রান করেছেন। তবে হেলস তার সেরা ক্রিকেটটা খেলেছেন সাদা বলে। জাতীয় দলের হয়ে তিনি ৭০টি ওয়ানডে খেলে ৬ সেঞ্চুরি ও ১৪টি ফিফটিতে করেছেন ২৪১৯ রান। যেখানে হেলসের ৩৭.৭৯ গড় ও ৯৫.৭২ স্ট্রাইক রেট ছিল।

এছাড়া ইংল্যান্ডের হয়ে ৭৫টি টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন তিনি, ৩০.৯৫ গড় ও ১৩৮.৩৫ স্ট্রাইক রেটে ২০৭৪ রান করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে ১টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেন হেলস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা