ছবি : সংগৃহিত
খেলা

নারী ফুটবল দলের কোচ টিটু

স্পোর্টস ডেস্ক: বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ নারী ফুটবল দল কোচ নিয়ে সমস্যায় রয়েছে। সদ্য সমাপ্ত নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সিরিজে মাহবুবুর রহমান লিটু ভারপ্রাপ্ত কোচ হিসেবে ছিলেন।

আরও পড়ুন: এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'সেপ্টেম্বরে এশিয়ান গেমস এবং এএফসি অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। দুটি টুর্নামেন্ট একই সময় হওয়ায় আমাদের ভিন্ন ভিন্ন কোচ প্রয়োজন। অ-১৭ টুর্নামেন্টে লিটু ভাই এবং এশিয়ান গেমসে সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

মহিলা ফুটবল কমিটির সভা ছাড়াই নারী দলের কোচ চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন: কানাডায় খেলতে গেলেন লিটন

বুধবার (১৯ জুলাই) বিকেলে টিটুর সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এক বৈঠক করেন। সেই বৈঠকে এশিয়ান গেমসের জন্য সাবিনাদের কোচ চূড়ান্ত হয়।

টিটুকে এশিয়ান গেমসের দায়িত্ব দেওয়া হলেও বাফুফে সাবিনাদের জন্য দীর্ঘমেয়াদী কোচ খুঁজছে, ‘আমরা ইতোমধ্যে জাপান ও কোরিয়ায় চিঠি দিয়েছি। ব্যক্তিগতভাবেও এই দুই দেশে যোগাযোগ করছি’-বলেন কিরণ৷ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে সাবেক ব্রিটিশ ট্যাকনিক্যাল ডিরেক্টর পল স্মলির টানাপোড়েন ছিল৷

পল স্মলি চলে যাওয়ায় ছোটনকে আবার ডাকা হবে কি না এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘ছোটন ভাইকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তিনি আসেননি, এখন আর সুযোগ নেই।’

আরও পড়ুন: বিসিবি’র নতুন কিউরেটর হেমিং

বাফুফেতে আগেও কাজ করেছেন সাইফুল বারী টিটু। এএফসির অর্থায়নে প্যানেলভুক্ত কোচ ছিলেন। পরবর্তীতে একাধিক জাতীয় দলের প্রধান কোচ ও বিদেশি কোচের সঙ্গে দেশীয় কোচ হিসেবে কাজ করেছেন।

সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটুর গত দুই মৌসুমে ক্লাব ফুটবলে বাজে সময় পার করেছেন। গত মৌসুমে শেখ রাসেল ও চলতি মৌসুমে চট্টগ্রাম আবাহনী থেকে মাঝপথে বিদায় নিয়েছেন টিটু। গত কয়েক মাস তিনি সরাসরি কোচিংয়ের সঙ্গে ছিলেন না।

সাবিনাদের দায়িত্ব পেয়ে টিটু বলেন, ‘ফেডারেশন থেকে আজই প্রস্তাব দেওয়া হয়। এখন আমি ফ্রি ছিলাম। তাই এই চ্যালেঞ্জ নিলাম। আমার দায়িত্ব শুধু এশিয়ান গেমস পর্যন্ত। ' ২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসে টিটু মামুনুলদের কোচ ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা