ছবি-সংগৃহীত
খেলা

গণভবনে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। জানা গেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : তামিমকে নিয়ে সাকিবের স্ট্যাটাস

শুক্রবার (৭ জুলাই) দুপুরে তামিম গণভবনে যান। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আজ (শুক্রবার) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম ইকবাল। আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে তিনি আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

এদিকে তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগ আছে ক্রিকেট বোর্ডেরও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা