ছবি-সংগৃহীত
খেলা

জামালের অপেক্ষা উপেক্ষিত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফর করলেন ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। অথচ তার সাথে দেখা বা সাক্ষাৎ হলোনা দেশের কোনো ফুটবল খেলোয়াড়ের সাথে। মার্টিনেজের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাবে উপক্ষিত থাকলো জামালের সেই ইচ্ছাও।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

ভারতের ব্যাঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে বাংলাদেশ ফুটবল দল আজ দেশে ফিরেছে। হায়দরাবাদ ও মুম্বাই হয়ে দুই ফ্লাইটে দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফুটবলাররা। একই সময়ে বিমানবন্দরে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মার্টিনেজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্টিনেজ বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বাংলাদেশ ফুটবল দল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পথে ছিল তখন। কিছু সময় মার্টিনেজের জন্য অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিমানবন্দর থেকে বাংলাদেশের অনেক ফুটবলার নিজ গন্তব্যে রওনা দিয়েছিলেন। জামাল ভূঁইয়া টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বর্হিগমনের দিকে যান। মার্টিনেজকে স্বল্প দূরত্ব থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি হওয়া কিংবা পরিচিত হওয়ার সুযোগ পাননি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাথে মার্টিনেজের সাক্ষাৎ

জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন বলেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি, বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছেন। মার্টিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।'

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্টদের মন্তব্য, সফর সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই দুই-তিন মিনিটের জন্য মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার সাক্ষাৎ হতে পারত।

সোমবার ভোর সোয়া পাঁচটায় ১১ ঘন্টার এক সফরে ঢাকা আসেন মার্টিনেজ। সফর শেষ করে বিকেল সাড়ে চারটায় কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : মার্টিনেজের সফরে নিরব ঢাকা

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্টিনেজ লিখেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা